সমকামী নারীর চরিত্রে অভিনেত্রী মাধুরী দীক্ষিত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৮ মে ২০২২ বুধবার
ফাইল ছবি।
সমকামী নারীর চরিত্রে অভিনয় করবেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। আর এই ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। অবশ্য এ বিষয়ে নির্মাতাদের তরফ থেকে কোনও নিশ্চিত খবর আসেনি। কেবল ছবির পোস্টার মুক্তি পেয়েছে।
বলিউডের প্রথম সারির নায়িকা। তায় আবার ’৯০-এর দশকের বিনোদন জগতে রাজত্ব করেছেন। সেই সময় ছক ভেঙে বেরিয়ে আসা সহজ ছিল না। যারা ছক ভেঙেছিলেন, নিন্দাও শুনেছিলেন।
কিন্তু এখন একবিংশ শতক। আগের তুলনায় ছক ভাঙা খানিক সহজ। তাই গণ্ডি থেকে বেরিয়ে এলেন মাধুরী দীক্ষিত। সমকামী চরিত্রে অভিনয় করার জন্য রাজি হলেন নায়িকা। ছবির নাম, ‘মাজা মা’। পরিচালক, আনন্দ তিওয়ারি।
যদিও নির্মাতাদের পক্ষ থেকে মাধুরীর চরিত্র সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। কেবল ছবির পোস্টার শেয়ার করেছেন কলাকুশলীরা। আনন্দের এই ছবিটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে।
সূত্রের খবর, ছেলের বিয়ের জন্য প্রস্তুতি নেয়ার সময়ে মাধুরীর চরিত্রের যৌন পরিচয়, উন্মাদনা নানাভাবে গল্পের মোড় বদলায়।
সমকামিতাকে এ সিনেমায় খুবই সংবেদনশীলতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। জানা গেছে, ‘মাজা মা’-তে মাধুরী দীক্ষিতের চরিত্রটিকে খুব সূক্ষ্মভাবে লেখা হয়েছে। তাই জন্যই তার মতো একজন তারকা এমন একটি ছক ভাঙা চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন।
ছবিতে মাধুরী ছাড়াও গজরাজ রাও, ঋত্বিক ভৌমিক, বরখা সিংহ, সৃষ্টি শ্রীবাস্তব, মালহর ঠাকর, শীবা চড্ডা প্রমুখ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।-আনন্দবাজার
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











