ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৮:৫১:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৭ রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে নারীসহ ১৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায়, উপজেলার শাপলাপুর বাহারছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, মানবপাচারকারী একটি চক্র নারীসহ কয়েকজন রোহিঙ্গাকে সাগরপথে মালয়েশিয়া নেয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চার নারীসহ ১৭ জনকে উদ্ধার করে তারা।  

এর আগে গত মঙ্গলবার ১৩৮ যাত্রী নিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ জনের মরদেহ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকিরা এখনো নিখোঁজ।

-জেডসি