সরকার যে কোন সহিংস ঘটনা প্রতিরোধে বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
আপডেট: ০৫:৫১ এএম, ২৫ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার যে কোন সহিংস ঘটনা প্রতিরোধে বদ্ধপরিকর।
তিনি বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন পূর্ববর্তী সময়ে এবং বিগত ৫ জানুয়ারি থেকে তিন মাসেরও অধিককাল ধরে হরতাল, অবরোধ ও আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারাসহ নাশকতা চালিয়ে দেশের হাজার হাজার কোটি টাকা ক্ষতি করেছে।’
শেখ হাসিনা বলেন, ২০১৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১২৮ জন নিহত হয়েছে, যার মধ্যে ৭৩ জন আগুনে পোড়া। ১ হাজার ৩৯৫টি যানবাহন তারা পুড়িয়েছে। এছাড়া ৬টি লঞ্চ এবং ১৩টি ট্রেন সহিংসতার শিকার হয়েছে। ইস্যুবিহীন আন্দোলন করে তারা শুধু দেশের সম্পদের ক্ষতিই করেনি তাদের এ সকল কর্মকান্ডে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈদেশিক বিনিয়োগ অনেকাংশে নিরুৎসাহিত হয়েছে। এ সকল নাশকতামূলক কর্মকান্ড ও অরাজকতার বিরুদ্ধে সারাদেশে বিপুলসংখ্যক মামলা হয়েছে।
তিনি বলেন, এসব মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ ও ২৭ ধারা অনুযায়ী প্রত্যেক জেলার দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজকে এসব আইনের অধীন আনীত অপরাধের বিচার করার এখতিয়ার প্রদান করেছে। এসব ঘটনায় দায়েরকৃত মামলাসমূহের তদন্ত কাজ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঊর্ধ্বতন অফিসার কর্তৃক তদন্ত কার্যক্রম মনিটরি করা হচ্ছে। ইতোমধ্যে যে সব মামলা বিচারিক আদালতে গেছে সেগুলোতে অপরাধীদের সাজা নিশ্চিত করার জন্য পুলিশ ও প্রসিকিউশন সচেষ্ট রয়েছে। এছাড়া অতি গুরুত্বপূর্ণ মামলাসমূহের বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের মনিটরিং উপ-কমিটির সভায় আলোচনা এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হচ্ছে।
২৫.০৬.২০১৫ - তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী











