ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ২২:৪২:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।


তিনি আজ শনিবার হবিগঞ্জের বাহুবলে পুটিজুরী ইউনিয়নের হিলালপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


সংসদ সদস্যদের জন্য এসডিজি সংক্রান্ত একটি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে তিনি গতকাল বাহুবলে আসেন। আজ আকস্মিক তিনি হিলালপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।


স্পিকার বলেন, বর্তমান সরকার সারাদেশে ১২ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। সেখানে ডাক্তার, স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছে। কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩২ প্রকারের ঔষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে, যা এসডিজি’র অভীষ্ট লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আগে স্বাস্থ্যসেবা নিতে জনগণকে বিশেষ করে নারী ও শিশুদের দূরবর্তী হাসপাতালে যেতে হতো। কমিউনিটি ক্লিনিক স্থাপনের ফলে নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ হয়েছে। ফলশ্রুতিতে দেশে স্বাস্থ্য খাতে এসেছে আমূল পরিবর্তন হয়েছে। আর এতে স্বাস্থ্য সেবার মান বাড়ার পাশাপাশি মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুহার কমেছে।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, যার সুফল এখন প্রত্যন্ত গ্রামের মানুষ উপভোগ করছে। টেলিমেডিসিনের মাধ্যমে জনসাধারণ শহরের ডাক্তারের পরামর্শ নিচ্ছে। এসময় একজন নারী উপকারভোগী মোবাইল ফোন ব্যবহার করে স্বাস্থ্যসেবা নেয়ার অভিজ্ঞতার কথা স্পিকারকে জানান।

 

এসময় স্পিকার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উপকারভোগীদের সাথে উঠান বৈঠক ও মা সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।এছাড়া তিনি কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন।


স্পিকার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


এসময় হুইপ ইকবালুর রহিম এমপি, আবু জাহির এমপি, আব্দুল মুনিম চৌধুরী এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।