ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২২:০৯:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

সরকারদলীয় প্রার্থী হয়েও কোণঠাসা আমি : আইভী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি সরকারদলীয় প্রার্থী হয়েও কোণঠাসা অবস্থায় আছি।

বুধবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগস্থ বাসভবন ‘চুনকা কুঠিরে’ নারায়ণগঞ্জ খেলাঘর আসরের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আইভী বলেন, ২০১৬ সালের নির্বাচনেও আমি দেখেছি, সাখাওয়াত ভাই (বিএনপির তখনকার মেয়র প্রার্থী) সুবিধা পেয়েছিলেন। এবারও আমার চেয়ে বেশি  সুবিধা পাচ্ছেন তৈমূর আলম খন্দকার কাকা। আমি তাকে অনুরোধ করব, কারও প্ররোচনায় প্রভাবিত না হয়ে ভোট চাইতে। আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাই। দুজন যে যার মতো ভোট চাইব। তিনি বলেন, শহরে কেউ খুন করবে, চাঁদাবাজি করবে, আমি চুপ করে বসে থাকব, এমনটা আমি না।