সরকারি ভাতার উপযুক্ত সকলকেই ভাতা দেয়া হবে : ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:১৬ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে। সরকারি ভাতা পাওয়ার উপযুক্ত কাউকেও ভাতা প্রদান থেকে বাদ দেয়া হবে না। উপযুক্ত সকলকেই এ ভাতা দেয়া হবে।
আজ শুক্রবার ঈশ্বরদী উপজেলা পরিষদে এক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী একথা বলেন।
বিদায়ী অর্থবছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, বেদে, দলিত হরিজন ভাতা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী অর্থবছরে ঈশ্বরদী উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৩ হাজার ১১৭ জনের মধ্যে ১৭ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা ভাতা ও আর্থিক সুবিধা প্রদান করা হয়।
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে সোনার বাংলা গড়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গড়ার কাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বাস্তবায়নে দেশের সকল নৃগোষ্ঠী, বেদে হরিজন, স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা, অস্বচ্ছল প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা সরকার অব্যাহত রাখবে। মন্ত্রী বলেন, এর আগে কোনো সরকারের আমলেই এমন উন্নয়ন করে যেতে পারেনি।
শামসুর রহমান শরীফ বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে নিশ্চিত করেছেন। তিনি সামাজিক বলয়ের আওতায় মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সব ধরনের ভাতা দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে যাচ্ছেন। দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এ উদ্যোগ।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল মোমিন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা সমাজসেবা অফিসার খন্দকার মাসুদ রানা, উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



