সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১৫ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
অবশেষে শুরু হচ্ছে নতুন বছরের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম। আগামী ১৫ ডিসেম্বর থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন নেয়া শুরু হবে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। তবে করোনাভাইরাসের কারণে এবার বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। শুধু অনলাইনে আবেদন করা যাবে। ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
করোনা মহামারিতে এবার পুরো বছর বন্ধ ছিলো দেশের সব সরকারি-বেসরকারি বিদ্যালয়। পরীক্ষা নেয়ার পরিস্থিতি না থাকায় হয়নি কোনো ক্লাস ও মূল্যয়ন পরীক্ষা। এই অবস্থায় বার্ষিক পরীক্ষার মূল্যয়ন করা হচ্ছে অ্যাসাইমেন্ট এর মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মহামারির কারণে এবার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে কোনো পরীক্ষা না নিয়ে লটারির মাধ্যমে ভর্তি করা হবে। আর অনলাইনে আবেদন করা যাবে টেলিটকের নির্ধারিত সাইটে।
এবারে ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে ও লটারি মাধ্যমে হওয়ায় পরীক্ষা নেয়ার খরচ লাগছে না, সে কারণে আবেদন ফি কমিয়ে দেয়া হয়েছে বলে জানায় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা। ভর্তির আবেদন করতে এবার লাগবে ১১০ টাকা ফি। এই টাকা শুধুমাত্র টেলিটকের প্রি-পেইড নাম্বার থেকে পরিশোধ করা যাবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি ফিডার শাখাসহ তিনটি গ্রুপে বিভক্ত থাকবে। প্রার্থীরা পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। আবেদন করা যাবে সারাদেশে থেকেই। তবে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে।
লটারির মাধ্যমে একজন শিক্ষার্থীকে একটি বিদ্যালয় নির্বাচন করে দেয়া হবে। এর আগে গত ২৫ নভেম্বর করোনাভাইরাসের কারণে এবার সব বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানায় শিক্ষামন্ত্রী দীপু মনি।
ভর্তি প্রক্রিয়ায় সরকারি বিদ্যালয়গুলোতে কেবল প্রথম শ্রেণিতেই ভর্তির ক্ষেত্রে লটারি প্রক্রিয়া মানা হতো। এবার করোনাভাইরাসের কারণে মাধ্যমিকের সব শ্রেণিতেই ভর্তি প্রক্রিয়ায় আনা হয়েছে নতুন নিয়ম। জেএসসি-জেডিসি পরীক্ষা না হওয়ায় তাদেরকেও ভর্তি হতে হবে লটারি মাধ্যমে।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার






