সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারি স্থগিত করা হয়েছে। আজ বুধবার (৩০ ডিসেম্বর) অনলাইন লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের কথা ছিল।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হার্টকোর্টে রিট পিটিশন চলমান থাকায় ‘ডিজিটাল লটারি কার্যক্রম’ স্থগিত করা হয়েছে।
এত দিন শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। কিন্তু এবারে করোনা মহামারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণির মতো সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এজন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ইতিমধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শেষ করা হয়, যার লটারি হওয়ার কথা ছিল আজ।
এদিকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় আরেক সপ্তাহ বাড়িয়ে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বয়সের সময়সীমার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে ব্যর্থ হওয়া এক শিক্ষার্থীর বাবার করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট এ আদেশ দেন।
একইসঙ্গে ভর্তিতে বয়সের সময়সীমা নির্ধারণ করে ৩ বছর আগে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তও স্থগিত করা হয়েছে। ফলে ১১ বছরের কম বয়সীরাও আবেদন করতে পারবে।
-জেডসি
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম






