সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে : খালেদা
আপডেট: ০৬:৪১ পিএম, ২৮ জুন ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সুশাসন প্রতিষ্ঠা করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।’
রবিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর লেডিস ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশে আজ গণতন্ত্র নির্বাসিত। আইনের শাসন অনুপস্থিত। মানবাধিকার পদে পদে লঙ্ঘিত। মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। প্রতিনিয়ত মানুষ গুম-খুন আর নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ জন্য এই জবর দখলকারী সরকার দায়ী। কারণ, তারা কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার শুধু মিথ্যা কথা আর বড় বড় বুলি আওরায়। বড় বড় প্রকল্পের নামে সব টাকা ও কমিশন নিয়ে থাকে। এই হলো তাদের কর্মকাণ্ড। এ সব কাজের সঙ্গে মন্ত্রী-এমপি তাদের পরিবারের লোক এবং ছাত্রলীগ-যুবলীগ জড়িত। এ জন্য তারাই দায়ী।’
তিনি বলেন, ‘আজকে চাকরির মাপকাঠি হচ্ছে দলীয় বিচার। প্রার্থীর যোগ্যতা, জ্যেষ্ঠতা কোনো কিছুর মাপকাঠিতে নয়। আজকে সব প্রতিষ্ঠান দলীয়করণ করেছে। বিচার বিভাগও এর বাইরে নেই। এখানে আওয়ামী লীগ দলীয় লোক বসানো হয়েছে।’
বেগম জিয়া বলেন, ‘বিরোধীদল ও সাধারণ মানুষ সুবিচার পায় না। সরকারি দলের লোকেরা অপরাধ করেও পার পেয়ে যায়। চুরি, দুর্নীতি যাই করুক না কেন, তার পরেও তাদের বিচার নেই।’
খালেদা জিয়া বলেন, ‘বিএনপি দেশে সুশাসন চাই। আইনের শাসন চাই। মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই। সকল জনগণের নিরাপত্তা বিধান করতে চাই। আমরা তা করতে পারব। সুশাসন প্রতিষ্ঠা করব, আইনের শাসন প্রতিষ্ঠা করব। এ সবের জন্য প্রয়োজন গণতন্ত্র।’
তিনি বলেন, ‘দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে—এই পবিত্র রমজান মাসে প্রতি নামাজের শেষে আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ যেন এই জালেমদের অতি দ্রুত বিদায় করেন।’
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ড্যাব সভাপতি ডা. এম এ মাজেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মহাসচিব ডা. এ জেড এম জাহিদ। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ, বিকল্প ধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সাংবাদিক রুহুল আমিন গাজী, বিএনপির অর্থ বিষয়ক আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সদরুল আমিন প্রমুখ।
২৯.০৬.২০১৫
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস