সরবরাহ ভাল, তাও বাড়ছে ইলিশের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৬ এএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার
ফাইল ছবি
আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। মা ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে মৎস্য অধিদপ্তর এ সময় এ মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শেষ সময়ে ইলিশ কিনে রাখতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। বিক্রিও বেশ বেড়েছে। তবে আজকের ইলিশের দর একটু বেশি। সব মিলিয়ে জমজমাট ইলিশের কেনাবেচা।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা বাজার, শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার কিছু বেশি-কম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে। ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের দর প্রতিটি ৭০০-৮০০ টাকায়। এর চেয়ে কম ওজনের ইলিশ আবার কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজির দর ৪০০-৫৫০ টাকা। তবে ওজনে বড় ইলিশের দাম তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।
জানতে চাইলে গুলবাগ বাজারের ইলিশ বিক্রেতা মো. রফিক বলেন, এ মৌসুমে কম দরে ইলিশ বিক্রি হচ্ছে। চলতি মাসের শুরু থেকেই ইলিশের সরবরাহ বাড়ছিল। তবে ছয়-সাত দিন ধরে সরবরাহ প্রচুর। তবে আজকে ইলিশের দাম একটু বেশি।
মালিবাগ বাজারে বাজার করতে আসা নাজমুন্নাহার জানান, আর কয়েকদিন পরই বাজারে ইলিশ পাওয়া যাবেনা।এজন্য বেশি বেশি ইলিশ কিনে রাখছি। এগুলো ফ্রিজে রেখে দিব। বাসার সবাই ইলিশ মাছ পছন্দ করে।
বাজারে অন্যান্য মাছের মধ্যে রুই ও কাতলা ২৩০-৩০০ টাকা, বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার টাকা, মাঝারি আকারের ৭০০-৭৫০, তেলাপিয়া ১২০-১৪০ টাকা, কই ১৬০-১৭০, পাঙ্গাশ ১০০-১৩০, নলা ১২০-১৩০ টাকা এবং সরপুঁটি ১৩০ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে, আগের মতোই দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আমদানিকৃত রসুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। দেশি রসুনের দাম নেওয়া হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকা প্রতিকেজি।
সবজি বাজারে পাকা টমেটো বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা, ফুলকপি ৪০-৫০ টাকা , শিম ৬০-৮০ টাকা, শসা ৫০ টাকা ,বেগুন ৪০-৫০ টাকা, উস্তা ৪০-৫০ টাকা ,বরবটি ৫০-৬০ টাকা, চিচিংগা, পটল, ঝিঙা, ধুনদল, কাকরল ৪০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঢেঁড়স পাওয়া যাচ্ছে ৪০ টাকা কেজি।
এ ছাড়া বাজারভেদে ব্রয়লার মুরগি ১৩০-১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকিস্তানি কক ২২০ থেকে ২৪০ টাকা এবং দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংস প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা, ছাগলের মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
খামারের মুরগির ডিম দুই সপ্তাহ আগে ৩২ থেকে ৩৪ টাকা হালি দরে বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকা। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ টাকায়।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







