ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ০:২১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

সস্ত্রীক করোনা আক্রান্ত রংপুর সিটির মেয়র

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৮ পিএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান এবং তার স্ত্রী জেলি রহমানের করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।মেয়র ও তার স্ত্রী নগরীর খামার মোড় এলাকার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান আবদুর কাইয়ুম জানান, করোনা আক্রান্ত হয়েছেন সন্দেহ হলে ১ আগস্ট সন্ধ্যায় মেয়র ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে তাদের করোনা আক্রান্তের বিষয়টি রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নিশ্চিত করা হয়েছে।

গত শনিবার নগরীর বাবুখাঁয় স্থানীয় এক ব্যক্তির জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মেয়র। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এর পরই তার নমুনা রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

-জেডসি