ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২২:১১:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ

সস্ত্রীক করোনায় আক্রান্ত অ্যাডভোকেট রানা দাশগুপ্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে, যিনি একটি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান।

তিনি বলেন, গতকাল বুধবার (১৭ জুন) রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি (রানা দাশগুপ্ত) শারীরিকভাবে দুর্বলতা বোধ করছেন। তাকে এখন চট্টগ্রামের জিইসি মেডিক্যাল সেন্টারে চিকিৎসার জন্য নেয়া হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।

এবিষয়ে চট্টগ্রাম থেকে রানা দাশগুপ্ত বলেন, আমি আশাই করিনি যে আমার করোনা পজিটিভ হবে। শর্দি, জ্বর ছিল। আমি মনে করেছিলাম এটা ফ্লু। কিন্তু বুধবার রাতে আমার রিপোর্ট পজেটিভ আসে। শরীরটা এখন দুর্বল। আমি এখন জিইসি মেডিক্যাল সেন্টারে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

-জেডসি