ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ১৭:০০:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

সস্ত্রীক করোনায় আক্রান্ত এমপি একাব্বর হোসেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন ও তার স্ত্রী ঝর্ণা হোসেন। বর্তমানে তারা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বুধবার রাতে তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএইচএমে ভর্তি করা হয়। এমপি একাব্বরের ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত এসব তথ্য জানান।

পারিবারিক সূত্র জানা গেছে, কয়েকদিন আগে ঝর্ণা হোসেনের জ্বর ও শরীর ব্যথা শুরু হয়। রবিবার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হলে রিপোর্ট পজেটিভ আসে। দুই দিন পর মঙ্গলবার এমপি একাব্বর হোসেনের জ্বর ও শরীর ব্যথা হলে বুধবার সকালে তিনি নমুনা নেয়। সেদিন বিকালে তার রিপোর্টও পজেটিভ আসে।

বৃহস্পতিবার বিকালে একাব্বর হোসেন ও ঝর্ণা হোসেনের শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। পরে তাদের ধানমন্ডির নিজস্ব বাসা থেকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয় বলে সাংসদপুত্র তাহরীম হোসেন সীমান্ত জানান। বাবা-মায়ের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চান।

একাব্বর হোসেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে পরপর চারবারের নির্বাচিত সাংসদ।

-জেডসি