সস্ত্রীক ঢাকায় ফিরলেন পিটার হাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
সস্ত্রীক শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে আনুষ্ঠানিকতা শেষে বিমান বন্দর ত্যাগ করেন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার কলম্বো থেকে সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করে। বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে।
এরআগে গত ১৬ নভেম্বর হঠাৎ করেই স্ত্রীসহ শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস। আলোচিত এই মার্কিন রাষ্ট্রদূতের হঠাৎ ওই সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাষ্ট্রদূত পিটার হাসকে তলব করেছে ওয়াশিংটন প্রশাসন। এজন্য জরুরি ভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্র যাবেন তিনি।
যদিও ওই দিনই বিষয়টি সঠিক নয় দাবি করে দূতাবাস সূত্র জানায়, মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটন যাচ্ছেন না। শ্রীলঙ্কা হয়ে ঢাকা ফিরবেন। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী ছুটিতে তিনি শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন।
এরপর ব্যাপক আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীনও। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কোথায় আছেন সরকার তা জানে। কারণ, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। তবে পিটার কোথায় গিয়েছিলেন তা প্রকাশ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে অবহিত করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সে জন্যই ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। পিটার হাস ছুটিতে থাকাকালীন হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি











