সহ-অভিনেত্রীর মৃত্যুতে প্রিয়াঙ্কার শোক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
হলিউড অভিনেত্রী অ্যানে হেচে আর নেই। সড়ক দুর্ঘটনার এক সপ্তাহ পর তাকে ‘আইনত মৃত’ ঘোষণা করা হয়েছে।‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে এই অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সহ-অভিনেত্রীর মৃত্যুতে মর্মাহত হয়েছেন তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে শোক প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘অ্যানে হেচের সন্তান, পরিবার, বন্ধুসহ শোকাহত সকলের প্রতি আমার সমবেদনা। তোমার সঙ্গে কাজ করাটা সম্মানের ছিল। মানুষ হিসেবে তুমি খুবই প্রিয় এবং অসাধারণ অভিনয়শিল্পী ছিলে। চিরদিন আমার হৃদয়ের বিশেষ জায়গায় তুমি থাকবে।’
‘অ্যানাদার ওয়ার্ল্ড’ সোপ অপেরার মাধ্যমে বিশেষ খ্যাতি পান অ্যানে হেচে। ‘সিক্স ডেজ সেভেন নাইটস’, ‘ওয়াগ দ্য ডগ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘দ্য ব্রেভ’, ‘কোয়ান্টিকো’, ‘শিকাগো পিডি’সহ অসংখ্য টেলিভিশন সিরিজে দেখা গেছে তাকে।
গত ৫ আগস্ট দ্রুত গতিতে ছুটে আসা এই অভিনেত্রীর গাড়িটি ক্যালিফোর্লিনার মার ভিস্তার একটি বাড়িতে ধাক্কা মারে। এরপর গাড়িতে আগুন জ্বলে যায়। পরে শরীরের অধিকাংশ অংশ পোড়া অবস্থায় ৫৩ বছর বয়সী এই অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
শুক্রবার (১২ আগস্ট) অ্যানে হেচের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পারিবারিক মুখপাত্র। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এক উজ্জ্বল আলোকে হারালাম। হারিয়ে ফেললাম এক প্রাণোচ্ছল, দয়ালু মানুষকে, যত্নশীল মা ও বিশ্বস্ত বন্ধুকে।’
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







