ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৯:১১:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

সহকর্মীকে ‘হ্যান্ডসাম’ বলায় চাকরি গেলো উপস্থাপিকার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩২ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার

সহকর্মীকে হ্যান্ডসাম বলায় চাকরি হারালেন কুয়েতের সরকারি চ্যানেলের এক সংবাদ উপস্থাপিকা। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

 

ভিডিওতে দেখা যায়, গত সপ্তাহে অনুষ্ঠিত কুয়েতের পৌর নির্বাচনের সংবাদ জানাতে সরাসরি লাইভে যান চ্যানেলের উপস্থাপিকা। এ সময় এক পুরুষ সাংবাদিক সহকর্মীর সঙ্গে লাইভে কথা বলেন তিনি। এতে দেখা যায় সেই পুরুষকর্মী তার মাথার টুপি ঠিক করার চেষ্টা করছেন। আর তা দেখে সেই উপস্থাপিকা বলেন, তার মাথার টুপি ঠিক না করলেও চলবে, তিনি এমনিতেই অনেক ‘হ্যান্ডসাম’।

 

কুয়েতের তথ্য মন্ত্রণালয় থেকে পরিচালিত চ্যানেলটির এই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। সংবাদ উপস্থাপিকার এই আচরণে দেশটির অনেক মন্ত্রী ক্ষুব্ধ হয়েছে। কুয়েতে তথ্যমন্ত্রী মোহাম্মদ আল হায়েফ টুইটারে ওই উপস্থাপিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।

 

মন্ত্রী এ ঘোষণার পর ওই সংবাদ উপস্থাপিকাকে বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্তের ফলে দেশটির জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এর বিরোধীতা করে বলেছেন, রাজনৈতিক সংবাদ নিয়মতান্ত্রিক উপায়ে হওয়া উচিত এবং ব্যক্তিগত ঠাট্টা পরিহার করা উচিত।

এই বিভাগের জনপ্রিয়