ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৭:৫৮:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সাংবাদিকদের ওপর হামলায় খালেদা জিয়ার নিন্দা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার

গাড়ি বহরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে এ ঘটনায় আহতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ অক্টোবর) রাতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, গাড়ি বহরে জনতার ঢল দেখে হিতাহিত জ্ঞান ভুলে নৈরাজ্যের পথ বেছে নিয়েছে সরকার। এ জন্য তাদের দলের কর্মীরা এ হামলা চালিয়েছে।

কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করতে শনিবার চট্টগ্রাম যান খালেদা জিয়া। ফেনী পার হওয়ার সময় তার বহরে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

রোববার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি।