সাংসদ মহুয়ার গ্রেফতারের দাবিতে থানায় বিজেপি নারী মোর্চা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার
তৃমমূল সাংসদের গ্রেফতারের দাবিতে পথে বিজেপি নারী মোর্চা।
কোলকাতায় কালী-বিতর্কে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গ্রেফতারের দাবিতে পথে নামল বিজেপি। আজ বুধবার দুপুরে মিছিল করে বউবাজার থানায় যান বিজেপি নারী মোর্চার সদস্যরা। সেখানে মোট ৫৬টি অভিযোগপত্র দিয়েছেন তারা। দাবি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তৃণমূল সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে পুলিশকে।
আজ মিছিল করে বউবাজার থানায় যান বিজেপি নারী মোর্চার সদস্যরা। সেখানে বিজেপি নারী মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তী বলেন, ‘পুলিশ বিকেলে ‘কমপ্লেন নম্বর’ দেবে বলেছে। আমরা তৃণমূল সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছি। আশা করি, পুলিশ কাজ করবে। নইলে আন্দোলন করতে হবে আমাদের’।
অভিযোগপত্রে লেখা হয়েছে, হিন্দু ধর্ম সম্পর্কে কিছু না জেনে, তাদের বিশ্বাস না বুঝে একটি অনুষ্ঠানে ‘মা কালী’ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন কৃষ্ণনগরের সাংসদ। এবং সেটা তিনি করেছেন ইচ্ছাকৃত ভাবেই। কিন্তু তৃণমূল সাংসদের এই মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। ওই অভিযোগপত্রে এও লেখা হয়েছে, বাংলাজুড়ে ধর্মীয় হিংসার ঘটনা ঘটছে। জনগণের সম্পত্তি নষ্ট করা হচ্ছে। কিন্তু পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে দেখা যায়নি। আর এই পরিস্থিতিতে মহুয়ার মন্তব্য ঘৃতাহুতি করেছে। তাই তাকে গ্রেফতার করতে হবে।
বিতর্কের শুরু ভারতীয় পরিচালক লীনা মানিমেকালাইয়ের একটি তথ্যচিত্রের পোস্টার নিয়ে। সেখানে মা কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা গিয়েছে। যা নিয়ে বিতর্ক শুরু হয়। সোমবার কলকাতার এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে মহুয়াকে একটি প্রশ্ন করেন সঞ্চালক। যার উত্তরে একটি মন্তব্য করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তারপরই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











