ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৩:০১:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

সাংসদ হাবিবুন নাহারের শপথ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৫৪ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার

দশম জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ আসন থেকে উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুন নাহারের শপথ অনুষ্ঠান আজ বৃহম্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ বাক্য পাঠ করান।


সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় চিফ হুইপ আ.স.ম ফিরোজ এবং সংসদের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট এ্যাট আর্মস স্কোয়াড্রন লীডার সাইয়ীদ মোহাম্মদ ওবায়েদুল্লাহকে উইং কমান্ডারের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।