ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৪:০৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

সাংস্কৃতিক মুক্তি ঘটতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এসে সংস্কৃতিচর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। একটি জাতির সার্বিক মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তির পাশাপাশি সাংস্কৃতিক মুক্তিও ঘটতে হবে। তাই সরকার সাংস্কৃতিক বিকাশের জন্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র গানের স্কুল ‘সুরের ধারার’ রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে তৃণমূল পর্যায়ে সংস্কৃতির বিকাশে কাজ করছে। বাংলাদেশের ইতিহাসে সংস্কৃতিকর্মীদের অবদান অনেক। সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। দেশকে এগিয়ে নিতে সংস্কৃতির প্রসার ঘটাতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে কোনোভাবেই জঙ্গিবাদের স্থান হবে না। জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেও বাংলাদেশ সফলভাবে তা মোকাবিলা করা হয়েছে। জঙ্গি দমনে আমরা বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছি। এ ধারাটি অব্যাহত রাখতে হবে, যাতে কোনো ভাবেই বাংলার মাটিতে জঙ্গিবাদের স্থান না হয়।