ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৭:৪১:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

সাকিব কন্যা অউব্রির স্কুল যাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৩৩ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার

স্কুল যাত্রা শুরু করেছে বাংলাদেশ দলের ক্রিকেট তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ে অ্যালাইনা হাসান  অউব্রি। যুক্তরাষ্ট্রের একটি প্রি-স্কুলে ভর্তি হয়েছে সাকিবকন্যা। ১৬ আগস্ট ছিল সেই স্কুলে অউব্রির প্রথম দিন। হেসে-খেলেই প্রথম দিনটি কাটিয়েছে সে। 

 

 
প্রি-স্কুলে কন্যার প্রথম দিন কাটানোর বেশ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শিশির।
 
 
২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং উম্মে আহমদে শিশির। বিবাহের তিন বছর পর ২০১৫ সালের ৯ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা  অ্যালাইনা হাসান   অউব্রি।  
 


সামাজিক যোগাযোগ মাধ্যামে বেশ জনপ্রিয় ছোট্ট  অউব্রি। ফেসবুক বা ইন্সটাগ্রামে সাকিব কন্যার দেখা মেলে নিয়মিত। মা শিশির প্রায় প্রতিদিনই তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অউব্রির নানা ছবি পোস্ট করেন। বাবা সাকিবও কম যান না। তিনিও তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মেয়ের দুষ্টুমি, মা-মেয়ে বা বাবা-মেয়ের খুনসুটিসহ অনেক মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করেন। বাদ যায়নি মেয়ের স্কুলের প্রথম দিন কাটানোর মুহূর্তটিও।