ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৭:২২:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

সাকিবকন্যার ছবিতে আপত্তিকর মন্তব্যকারীদের খুঁজছে পুলিশ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ২১ আগস্ট ২০২০ শুক্রবার

সাকিবকন্যার ছবিতে আপত্তিকর মন্তব্যকারীদের খুঁজছে পুলিশ

সাকিবকন্যার ছবিতে আপত্তিকর মন্তব্যকারীদের খুঁজছে পুলিশ

সূর্যমুখী খেতে তোলা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ে আলায়না হাসান অব্রির ছবিতে আপত্তিকর মন্তব্যকারীদের খুঁজছে পুলিশ। এ মন্তব্যকারীদের শাস্তির দাবিতে সরগরম হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমও।

আজ শুক্রবার বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-কমিশনার আ ফ ম আল কিবরিয়া।

আ ফ ম আল কিবরিয়া বলেন, ‘শিশুটিকে নিয়ে করা আপত্তিকর মন্তব্য পুলিশের চোখে পড়েছে। যে যে আইডি থেকে এ ধরনের মন্তব্য করা হয়েছে, সেগুলো শনাক্তের কাজ চলছে। শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে সাকিব আল হাসান পুলিশের কাছে অভিযোগ করেছেন কি না, তা জানতে চাইলে তিনি জানান, সাকিব এখনো যোগাযোগ করেননি। তারা নিজেরাই এ উদ্যোগ নিয়েছেন।

আপত্তিকর মন্তব্য করা ওই ছবিটি এখন সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ফেসবুক পেজে নেই।

ছবিটিতে শাহিন আলম, ড্রিমলেস কিং রেজোয়ান, আবরার শাহরিয়ার, শাহ মো. আবদুল্লাহ, নিউটন তরফদার ও বিনিয়াস হাসদা নামের কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ আপত্তিকর মন্তব্য করা হয়। আইডিগুলো চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকেই। তারা আপত্তিকর মন্তব্যকারীদের কঠোর শাস্তি দাবি করেন।