ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১০:১০:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

সাগরে ঘনীভূত হচ্ছে সৃষ্ট নিম্নচাপ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ পিএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে সৃষ্ট নিম্নচাপ। পরে তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বালে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (৪ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা একদিন আগে ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এদিনে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তিনি আরও জানান, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।