‘সাগরের তীর থেকে’ খ্যাত গানের শিল্পী জীনাত রেহানা হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ২৫ নভেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
‘সাগরের তীর থেকে’ গানের শিল্পী জীনাত রেহানা গুরুতর অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন ছিল। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ষাটের দশকের এ শিল্পীর।
বিষয়টি নিশ্চিত করেন জীনাত রেহানার ব্যক্তিগত পরিচর্যাকারী শাম্মী আক্তার। ডা. রোশনি জাহানের তাত্ত্বাবধানে এ শিল্পীর চিকিৎসা চলছে।
জীনাত রেহানার পরিচর্যাকারী শাম্মী বলেন, ‘তিনি (জীনাত রেহানা) প্রায় ১০ দিন আগে ভীণষ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, তিন-চারদিনের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।
তার সেই সময়কার কণ্ঠ শুনে বিখ্যাত সুরকার আবদুল আহাদ ও সমরদাস প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। তবে জীনাত রেহানাকে গানের জগতে আসার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তার খালা কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগম।
১৯৬৪ সালে জীনাত রেহানা বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। বেতারে ১৯৬৮ সালে জীনাত রেহানার ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে। তার মা জেব-উন-ন্নেসা জামাল ছিলেন গীতিকার ও লেখক। ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জীনাত রেহানা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে মাঝে তাকে গানে কম দেখা যেত।
জীনাত রেহানার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’। তিনি ‘অভিশাপ’শিরোনামের একটি সিনেমায় গেয়েছিলেন। ‘কে তুমি এলে মোর জীবনে’কথার গানটি জনপ্রিয় হয়েছিল। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি করছেন ছোটদের গান। জীনাত রেহানার স্বামী প্রায়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










