ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২২:১২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

সাগরের নিম্নচাপে বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ৫ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গোপসাগর এবং এর আশেপাশে এলাকায় গভীর নিম্নচাপ থাকায় আকাশে মেঘের সঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ মার্চ) আবাহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা গভীর নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপটার অবস্থান শ্রীলঙ্কার কাছাকাছি এবং এটার মুভমেন্ট আছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। এর প্রভাবে আমাদের আকাশে কিছু মেঘ থাকবে। সাগরে নিম্নচাপ থাকলে গরমের অনুভূতি বাড়বে। তবে গরমের অনুভূতি বাড়লেও বৃষ্টির কোনো সম্ভবনা নেই। এই নিম্নচাপ থেকে খুব বেশি প্রভাব আমাদের দেশে পড়বে না। শুধু তাপমাত্রাটা একটু বাড়তে পারে।’

তিনি বলেন, ‘নিম্নচাপটা এখনও সাগরে আছে, আমাদের পক্ষ থেকে খোঁজ-খবর রাখছি। আগামীকাল (৬ মার্চ) অথবা পরশু (৭ মার্চ) সাগরের নিম্নচাপটি ভূমিতে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত আমাদের তথ্যনুযায়ী বাংলাদেশে এর তেমন কোন প্রভাব পড়বে না।’  

এ আবহাওয়াবিদ বলেন, ‘আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।’