সাজেদা চৌধুরীর আসনে ভোটগ্রহণ শনিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ- নির্বাচনের প্রস্তুতি শেষ হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ চলবে এ আসনে।
শনিবার নির্বাচনে ১২৩টি ভোট কেন্দ্রের ৮০৬টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে। ইভিএমসহ ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস এরই মধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের প্রচার শেষ হয়েছে।
নাগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসন। এ আসনে ভোটার রয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৫। সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ভোটার ২৮ হাজার ১৩৭ জন।
নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজন প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনিত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া।
নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়তে বলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকছে।
সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসন শূন্য হয়। এরপর ২৬ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার