সাত কলেজের মাস্টার্স শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের প্রকাশিত ফলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে ইতোমধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরবর্তীতে উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় যে, আলােচ্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী অনার্স ডিগ্রি অর্জন করে। যেহেতু এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তিকৃত এবং অনার্স ডিগ্রি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী অর্জন করেছে সেজন্য তাদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী সংশােধন করে প্রকাশ করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এতে আরও বলা হয়, তথ্য-উপাত্ত বিশ্লেষণে আরও উল্লেখ করা যাচ্ছে যে, পরবর্তী ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী প্রকাশ করা হবে।
এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসৃত হচ্ছে এবং উক্ত শিক্ষার্থীদের মাস্টার্স ২০২১-২২ শিক্ষাবর্ষ হতে মাস্টার্স কোর্সের ফলাফল প্রকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়।
অধিভুক্তির পর থেকে এসব কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখভাল করছে।
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা









