সাত শতাধিক শিল্পী নিয়ে কাল শুরু জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠকের অংশগ্রহণে রাজধানীতে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই আয়োজনের উদ্বোধন হবে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডির ছায়ানট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লিলি ইসলাম। উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মফিদুল হক, সহসভাপতি ডা. সারওয়ার আলী, নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম, সহসভাপতি আমিনুল হক বুলবুল ও লাইসা আহমদ লিসা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ এপ্রিল সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রাবন্ধিক ও চিন্তাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি থাকবেন প্রখ্যাত নাট্যজন ফেরদৌসী মজুমদার। এবারের সম্মেলনে রবীন্দ্রপদক প্রদান করে গুণীজন সম্মাননা জানানো হবে অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে।
সারা দেশের ৮২টি সক্রিয় শাখা থেকে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক এই সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ‘জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা’। ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বাছাই পর্ব, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় চার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
১০ এপ্রিল সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় নাট্যশালার দুটি মঞ্চে একযোগে কিশোর ও সাধারণ বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অধিবেশনের দ্বিতীয় দিন ১১ এপ্রিল বেলা সাড়ে ১১টায় ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক কৃষ্টি হেফাজ, অধ্যাপক সন্তোষ ঢালি, ফেরদৌস আরা লিপি ও স্বতন্ত্রা বুলবুল।
দুই দিনের সান্ধ্য অধিবেশনে থাকবে গুণীজনের সুবচন, গীতিআলেখ্য, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা। প্রথম দিনের সন্ধ্যায় বিশেষ পর্বে নজরুল সংগীত পরিবেশিত হবে। পাশাপাশি প্রকাশিত হবে রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে প্রবন্ধ সংকলন ‘সংগীত সংস্কৃতি’।
সংবাদ সম্মেলনে লিলি ইসলাম বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সহিংসতা ও সংকটের মধ্যেও রবীন্দ্রনাথের দর্শন মানবিকতার পথ দেখায়। মানুষের প্রতি বিশ্বাস ও সংস্কৃতির চর্চার মাধ্যমে সমাজের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতেই এই আয়োজন।
উল্লেখ্য, ১৯৭৯ সালে ‘জাহিদুর রহিম স্মৃতি পরিষদ’ হিসেবে যাত্রা শুরু করা এই সংগঠন পরবর্তীতে ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’ নামে পরিচিত হয়। বাঙালির জাতীয় সংস্কৃতির বিকাশে কাজ করাই এর মূল লক্ষ্য। প্রয়াত শিল্পী জাহিদুর রহিমের স্মরণে নিয়মিতভাবে ‘জাহিদুর রহিম স্মৃতি পুরস্কার প্রতিযোগিতা’ আয়োজন করে আসছে পরিষদ। ১৯৮৪ সাল থেকে এই বার্ষিক অধিবেশন এক বছর ঢাকায় এবং পরের বছর দেশের অন্য জেলায় আয়োজনের রীতি চালু রয়েছে।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল








