সাত সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাতজন সংসদ সদস্যকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইসি এই নির্দেশনা জারি করে।
বুধবার (২৭ মার্চ) রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনের স্বার্থে তাদের বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে নির্বাচনি এলাকা ছাড়তে বলা হয়।
সংসদ সদস্যরা হলেন, টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের মো. মোজাম্মেল হোসেন, খুলনা-৬ আসনের মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদ ও যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।
উল্লেখ্য, চতুর্থ ধাপে ৩১ মার্চ ১২৭ উপজেলা ভোটগ্রহণের কথা রয়েছে। এ নিয়ে চার ধাপের নির্বাচনে অন্তত দুই ডজন সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এদের সবাই সরকার দলের সদস্য।
এর আগে সংসদ সদস্যদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের বিষয়টি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছিলেন।
-জেডসি
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ