ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৮:০৮:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

সাতক্ষীরায় গৃহবধূ খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৫৮ পিএম, ২৬ মে ২০১৮ শনিবার

সাতক্ষীরার শ্যামনগরে দূর্বৃত্তরা জেবুন্নেছা (৫০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের আব্দুল আজিজ সরদারের স্ত্রী।

তার স্বামী আব্দুল আজিজ সরদার জানান, তিনি তারাবির নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা বাড়ির প্রাচীর টপকে গাছ বেয়ে ছাদে ওঠে। পরে তাদের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। জেবুন্নেছাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তারা দুটি মোবাইল ফোন ও তার স্ত্রীর কানের দুল ছিড়ে নিয়ে গেছে। তারাবির নামাজ শেষে বাড়ি ফিরে তিনি তার স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশিদের খবর দেন।

শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে ।