ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২২:৩৭:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

সাতক্ষীরায় শিশু-কিশোর মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক রোগীর চিকিৎসা প্রদান

আপডেট: ০৮:৩৩ এএম, ২৪ জুলাই ২০১৫ শুক্রবার

satkhira_district_map_54014স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সাতক্ষীরা : জেলার আশাশুনিতে শিশু-কিশোর মেডিকেল ক্যাম্প পরিচালনা করে দুই শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। উপজেলার শোভনালী ইউনিয়নের গোঁদাড়া আমিনা রহমান এতিমখানার উদ্যোগে ক্যাম্প পরিচালনা করা হয়। এতিমখানায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী চিকিৎসা সেবা অনুষ্ঠানে চিকিৎসা প্রদান করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম এর সহযোগি অধ্যাপক বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ আহসান উল্লাহ আল-বাকী (এমবিবিএস, ডিসিএইচ, এমআরসিপি, লন্ডন)। প্রতিষ্ঠানের উন্নতিকল্পে নামমাত্র ৩০ টাকা ফি দিয়ে নাম নিবন্ধনকৃত ১৩৬ জন রোগি এবং নিবন্ধন বহির্ভূত আরও ৭০ এর অধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। হেলথ কেয়ার ও এসকেএফ বিনামূল্যে ওষুধ সরবরাহ করে। এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একরামুল করিম ও আব্দুস সবুর। চিকিৎসা সেবা চলাকালে অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। ২৪.০৭.২০১৫

এই বিভাগের জনপ্রিয়