সাদপন্থিদের ইজতেমা শুরু শুক্রবার, মাঠে মুসল্লিদের সমাগম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে গতকাল বুধবার রাত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম।
জানা গেছে, নিরাপত্তায় প্রথম পর্বের দুই ধাপের মতোই থাকছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। এরপর ধারাবাহিকভাবে চলবে তিন দিনের সব কার্যক্রম। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।
এদিকে, ইজতেমায় অংশ নিতে আগেভাগেই ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা। তাঁরা ইজতেমা ময়দানে তাঁদের জন্য বরাদ্দ করা খিত্তায় অবস্থান করছেন।
ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকেরা জানান, এরই মধ্যে দেশ-বিদেশি মুসল্লিরা আসতে শুরু করেছেন ইজতেমা প্রাঙ্গণে। পুরো ময়দানকে ৮১টি খিত্তায় ভাগ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার জুমার নামাজে ২০ লাখ মুসল্লি অংশ নেবে।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম সাংবাদিকদের জানান, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরুর দিন পবিত্র শবেবরাত হওয়ায় দিবসটি আলাদা একটি গুরুত্ব বহন করছে। এবার ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে দুই ধাপে অনুষ্ঠিত হয়।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





