ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৪:২৫:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

‘সাধারণ’ প্রেমিক খুঁজছেন হিলটন

আপডেট: ০৩:১২ পিএম, ১৩ মে ২০১৫ বুধবার

20130422-parisউইমেননিউজ ডেস্ক, ঢাকা : পপ তারকা প্যারিস হিলটন অনেকদিন ধরেই সিঙ্গেল আছেন। গত বছর মডেল রিভার ভাইপেরির সাথে সম্পর্কচ্ছেদের পর নতুন কোনো সম্পর্কে জড়াননি হিলটন। এতদিন একা থাকারা পর আবার সম্পর্কে জাড়ানো ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। তবে আর কোনো তারকার সাথে নয়, সাধারণ ও বিশ্বাস করার মতো কারও সাথে প্রেম করতে চান তিনি। হিলটন জানান, তিনি আবারও প্রেম করার জন্য প্রস্তুত। কিছুদিন আগেই ব্রিটেনের ‘হ্যালো’ ম্যাগাজিনে দেয়া সাক্ষাত্কারে হিলটন বলেন, ‘আমি আগে কখনও সিঙ্গেল ছিলাম না। এখন আমি সিঙ্গেল এবং আমি সময়টা খুব উপভোগ করছি। জীবনে স্বাধীনতা খুঁজে পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি অনেক তারকার সাথে প্রেম করেছি। কিন্তু আর না। কারণ তারা বিশ্বাস করার মতো না। আমি এখন এমন কাউকে চাই যে খুব সাধারণ ও ভালো মানুষ। এমনকি যার মন অনেক বড় এবং আমি তাকে বিশ্বাস করতে পারি। তাই এখন অনেকের কাছে আমি হাসির পাত্রী হচ্ছি। কিন্তু এতে আমার কোনো মাথা ব্যথা নেই।’ ১৩.০৫.২০১৫