সানিয়া মির্জা কর্মজীবী নারীদের জন্য অনুপ্রেরণা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
বিশ্ব টেনিসে সেনসেশনাল নাম সানিয়া মির্জা। কয়েক মাস আগে তিনি একটি ছেলে সন্তানের মা হয়েছেন। তার নাম রেখেছেন ইজহান মির্জা মালিক। স্বামী পাকিস্তানি ক্রিকেটের সেনসেশন শোয়েব মালিক ও ছেলে ইজহানের দেখভাল নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন সানিয়া মির্জা। কিন্তু সেখান থেকে তিনি পেশাগত জীবনে ফেরার জন্য চেষ্টা করছেন, যেন তা কর্মজীবী নারীদের জন্য অনুপ্রেরণার হয়। তাকে নিয়ে টাইমস অব ইন্ডিয়া একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে।
সন্তান জন্ম দিতে গিয়ে প্রাকৃতিকভাবেই একজন মায়ের শরীরে বেশ কিছু পরিবর্তন ঘটে। তিনি মোটা হয়ে যান। শরীরে আরো অনেক পরিবর্তন দেখা দেয়। সেই অবস্থা থেকে কিভাবে সানিয়া মির্জা স্বাভাবিক অবস্থায় ফিরছেন! তার জন্য টেনিসের কোট অপেক্ষা করছে। তিনি এ জন্য নিয়মিত ব্যায়াম করছেন। শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান তিনি। বলেছেন, মাতৃত্ব তাকে আটকে রাখতে পারবে না। তিনি সব সময়ই বলেছেন, সবচেয়ে বেশি অগ্রাধিকার দেন তিনি নিজের ক্যারিয়ারকে। তাই বলে ছেলে বা স্বামীর প্রতি অবহেলা করে? না। তেমনটা করেন না তিনি। ছেলে ইজহান জন্ম নেয়ার পর পরই তিনি টেনিস কোটে ফেরার প্রস্তুতি নেয়া শুরু করেছেন। তিনি বিশ্বজুড়ে নারীদের কাছে অনুপ্রেরণা হতে চান। বোঝাতে চান সন্তানের মা হওয়ার মধ্যেই একজন নারীর সব শেষ হয়ে যায় না। তার সামনে পড়ে থাকে একটি দীর্ঘ লড়াইয়ের ময়দান। সেখানে তাকে লড়াই করতে হয়। তাই তিনি কাজে যান। কাজ থেকে ফিরেই বা সানিয়া ব্যস্ত হয়ে পড়েন ইজহানকে নিয়ে।
সম্প্রতি বেশ কিছু পোস্ট ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সানিয়া। তাতে তাকে দেখা গেছে ব্যায়ামাগারে তিনি ব্যস্ত। কঠোর কসরত করছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেকে প্রস্তুত করছেন। শরীর নিয়ে তিনি যে সমস্যার মুখে তার বিরুদ্ধে কিভাবে লড়াই করছেন তারই কাহিনী যেন বলে এসব ছবি।
সানিয়া মির্জা স্বীকার করেছেন, পেশাগত কাজে বাইরে যাওয়া তার কাছে নতুন কিছু নয়। তবে মাতৃত্বকালীন, অন্তঃসত্ত্বা অবস্থায় এ কাজটি তার জন্য খুব কঠিন হয়ে উঠেছিল। ওই সময় সম্পর্কে তিনি লিখেছিলেন, শরীরটা আর আগের মতো নেই। সহজেই ক্লান্ত হয়ে পড়ি। আগের মতো আর শক্তি পাই না। সেই শক্তি ও শারীরিক গঠন ফিরে পাওয়ার জন্য তাকে আরো অনেক পথ যেতে হবে।
আগামী বছর অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে অংশ নেবেন তিনি। তাই নিয়মিত নিজের সঙ্গে লড়াই করছেন। শরীরকে আগের অবস্থায় আনার জন্য জীবনমরণ দিয়ে ব্যায়াম করছেন।
-জেডসি
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











