ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:৫০:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

সাফ চ্যাম্পিয়নশীপ থেকে বাংলাদেশ নারী দলের বিদায়

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের কাছে হেরে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল। 

নেপালের বিরাট নগরের শহিদ রঙ্গশালা স্টেডিয়ামে আজ বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশ দল।

এই জয়ের ফলে আগামী ২২ মার্চ একই ভেন্যুতে স্বাগতিক নেপালের বিপক্ষে ফাইনাল খেলবে ভারত।

ম্যাচের ১৮, ২২ এবং ৩৭ মিনিটে গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। বাংলাদেশ একটি গোল খেয়েছে অতিরিক্ত সময়ে।