ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৩৯:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সাবিনা আবার মালদ্বীপে খেলবেন

আপডেট: ০২:২২ পিএম, ২২ এপ্রিল ২০১৫ বুধবার

da711443ed517565728eef97fcd03c3a-10স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার সাবিনা খাতুন মালদ্বীপের ওমেন্স ফুটসাল ফিয়েস্তা শেষ করে গতকাল বিকালে ঢাকায় ফিরেছেন। সুখবর হলো- তিনি আবার যাবেন মালদ্বীপ। কারণ আবার মালদ্বীপের লিগে খেলতে যাওয়ার আমন্ত্রণ আছে তার।
সাবিনা জানান, ২ মে মালদ্বীপ লিগের খেলা শুরু হবে। ছয় দলের এ প্রতিযোগিতা অবশ্য ১১ জনের একাদশের। সাবিনা জানিয়েছেন- সবকটি দলই তাকে খেলাতে আগ্রহ প্রকাশ করেছে; কিন্তু সাবিনা বলেছেন,আমি কোনো দলকে কথা দেইনি। ছয় দলের মধ্যে সবকয়টি ক্লাবই আমাকে লিগে খেলাতে চায়। আমি বলেছি- বাংলাদেশে ফিরে বাফুফের সাথে কথা বলে আমার সিদ্ধান্ত জানাবো।
গত রাতেই তার সাতক্ষীরার বাড়িতে চলে যাওয়ার কথা। সাবিনা মালদ্বীপের পুলিশ দলে খেলেছেন, ফাইনালে হেরে গিয়েছে তার দল। পুরো টুর্নামেন্টে ৩৭ গোল করেছেন তিনি। চারটি ম্যাচে সেরা হয়েছেন।
২২.০৪.২০১৫