সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থেকে থাইল্যান্ডে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট শুরু হবে। যেখানে দুই বিভাগেই অংশগ্রহণ করবে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার বাফুফে নারী ও পুরুষ ১৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। নারী দলের অধিনায়ক করা হয়েছে এক সময় ফুটবল দলকে নেতৃত্ব দেওয়া সাবিনা খাতুন।
তিনি দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহের পর আর তিনি দলে ফিরতে পারেননি। জাতীয় ফুটবল দলে ডাক না পাওয়ায় সাবিনার মতো ফুটসালের ক্যাম্প ও অনুশীলন শুরু করেন মাসুরা, সুমাইয়া, নিলা, কৃষ্ণা। আজ ঘোষিত চূড়ান্ত দলে সাবিনা খাতুনকে অধিনায়ক ও সুমাইয়া মাতসুমিসমাকে সহ-অধিনায়ক করা হয়েছে। সাবিনা ও সুমাইয়ার দেশের বাইরে ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক।
বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন মার্জিয়া ও মিসরাত জাহান মৌসুমী। তারা দুই জন কয়েক বছর ধরে জাতীয় দলের ক্যাম্পের বাইরে। ফুটসালের মাধ্যমে তারা আবার ফুটবলাঙ্গনে ফিরছেন। দু’জনই জায়গা করে নিয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। বাংলাদেশ নারী ফুটবল দল ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্ট খেলেছিল। ওই টুর্নামেন্টেও বাংলাদেশ সাবিনার অধিনায়কত্বে খেলেছে। ৭ বছর পর আবার নারী ফুটসাল দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে। এবারও অধিনায়ক সাবিনা।
পুরুষ দলে অবশ্য তেমন চমক নেই। ইন্দোনেশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে অধিনায়কত্ব করা কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই রয়েছে আর্মব্যান্ড। ওই টুর্নামেন্টের স্কোয়াডে থাকা অনেকেই রয়েছেন সাফ টুর্নামেন্টে। নতুন মুখগুলোর মধ্যে অন্যতম ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার ইমান আলম।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








