সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার
সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন
দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক শিমলা অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি দিনাজপুর শহরের জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলা শহরে বাবার বাড়িতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খাদিজা মল্লিকের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অসুস্থ হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন খাদিজা মল্লিক। সেখানে তিনি দীর্ঘদিনের মানসিক চাপ ও দাম্পত্য জীবনের সংকটের কথা উল্লেখ করেন। গত সাত বছর ধরে বিভিন্ন ধরনের মানসিক কষ্ট সহ্য করার বিষয়গুলোও তার লেখায় উঠে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে খাদিজা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। দাম্পত্য কলহের জেরে তিনি চিকিৎসকের পরামর্শে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। সোমবার অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৮ জুন শিবলী সাদিকের সঙ্গে খাদিজা মল্লিকের বিয়ে হয়। এর আগে ২০১১ সালে শিবলী সাদিক সংগীতশিল্পী মৌসুমি আক্তার সালমাকে বিয়ে করেছিলেন। ২০১৬ সালে পারিবারিক সমঝোতায় তাদের বিচ্ছেদ ঘটে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











