ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৭:২৭:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

সাভারে ১২ তলা ভবনে আগুন, নারীসহ দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

সাভারে এনাম মেডিকেলের পাশে ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ দগ্ধ ৫ জনকে উদ্ধার করে এনাম মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভবনটির আন্ডারগ্রাউন্ডে আগুনের সূত্রপাত হয়।


জানা যায়, এনাম মেডিকেলের পাশে বিসমিল্লাহ টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ১২ তলা ভবনটির উপরের তলাগুলো আবাসিক। অাজ দুপুর ১২টার দিকে আন্ডারগ্রাউন্ডে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনী ভবন থেকে নারীসহ ৫ জনকে উদ্ধার করে এনাম মেডিকেলে নিয়ে গেছে। পুলিশসহ আইনশৃংখলা বাহিনী ভবনের আশপাশে অবস্থান নিয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।