ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২:১৬:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

সারা দেশে সোমবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

সোমবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে

সোমবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে

সারা দেশে আগামী সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আজ শুক্রবার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

তবে আগামী দুই দিন বৃষ্টিপাত কিছুটা হ্রাস পাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয় যে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু সারা দেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।