ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৩:১০:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

সারা বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুইশ’ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ১৮৭ জন, যা আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে ৩১ হাজারেরও বেশি। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, বুধবার ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৭১৮ জন এবং ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৮০১ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৫১৮ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬৫ হাজার ৫১৫ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৯৪৮ জন এবং মারা গেছেন ৫৫ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪২৪ জন এবং মারা গেছেন ২৯২ জন।

একইসময়ে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৪০ জন এবং মারা গেছেন ১০৫ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৪০৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫০৫ জন এবং মারা গেছেন ৫৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫০৩ জন এবং মারা গেছেন ১৫ জন। ব্রাজিলে মারা গেছেন ৬০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৭৮ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৭৫৪ জন এবং মারা গেছেন ৬৯ জন। ফিলিপাইনে মারা গেছেন ৩৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৩ জন।