ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৯:৩৩:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ১২৮

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। নতুন মৃত্যু নিয়ে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। একই সময়ে ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি নিয়ে চলতি বছর দেশে মোট ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮৩ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বর্তমানে হাসপাতালে ৪২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৬৩ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট ৩ হাজার ৫৪২ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।