ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১০:০৪:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

সারাদেশে তিন দিন গ্যাস সংকট থাকবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার

সারাদেশে তিন দিন গ্যাস সংকট থাকবে

সারাদেশে তিন দিন গ্যাস সংকট থাকবে

আজ সোমবার থেকে আগামী বুধবার ১৬ জুন পর্যন্ত টানা তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ ব্যাহত হবে।

আজ এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এই তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ ব্যাহত হবে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি খালাসে বিঘ্ন ঘটছে। ফলে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না। এ জন্য ১৪-১৬ জুন পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ ব্যাহত হবে।

এ বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল নুরুল্লাহ সংবাদমাধ্যমকে জানান, বৈরী আবহাওয়ার কারণে এলএনজি ঢুকতে পারছে না।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আবহাওয়া খারাপ থাকবে। ফলে এলএনজি নামাতে পারবে না তারা। এ জন্য ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ ব্যাহত হবে।
 
 

এই বিভাগের জনপ্রিয়