ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ০:৫৭:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

সারাদেশে নৌযান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারাদেশে বন্ধ থাকা সব ধরনের নৌযান চলাচল শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের নদীবন্দরগুলোতে ১ নং সতর্ক সংকেত দেওয়ায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সারাদেশে নৌযান চলাচল শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এক নোটিশে সোমবার (২৪ অক্টোবর) বিআইডব্লিউটিএ জানিয়েছিল, ‘ঘূর্ণিঝড়ের কারণে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া সমুদ্রে যেসব জাহাজ যেখানে অবস্থান করছে, সেখান থেকে না সরতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।’