সারাদেশে প্রথম চার ঘন্টায় ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার
প্রতীকী ছবি
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, সারাদেশে প্রথম চার ঘন্টায় ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে।
আজ রোববার দুপুর সোয়া একটায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ সকাল ৮টা থেকে সারাদেশের ৩০০টি আসনের মধ্য ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে নরসিংদীতে ১টি ও নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় ২টি ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়েছে।’
পেপার পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কমিশন পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মোট ব্যালটের ৯৩ শতাংশ ব্যালট পেপার সকালে বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে এবং যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে।
সচিব বলেন, দুপুর ১২ টা থেকে ১২ টা ১০ পর্যন্ত শতকরা ভোট গ্রহনে ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্রগ্রাম বিভাগে ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ , বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ, রাজশাহীতে ১৭ শতাংশ, ময়মনসিংহে ২০ শতাংশ । সে হিসাবে গড়ে ৮টি বিভাগে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
মুন্সীগঞ্জে ১ জন নিহত হয়েছেন। এ সম্পর্কিত প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মুন্সিগঞ্জে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে তবে তা ভোট কেন্দ্রের মধ্যে নয়।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলাবাহিনী আমাদের জানিয়েছেন, এটা আসলে ভোটের সাথে সম্পৃত্ত নয়। পুলিশ সুপার আমাদের জানিয়েছেন, ওই ব্যক্তি অন্য কোন একটি মার্ডার মামলায় আসামী ছিলেন। সে এলাকায় আসায় ছুরিকাঘাতে মারা গেছেন। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে ৫টি কেন্দ্রের ভোট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বর্তমানে সেগুলো আবার চালু হয়েছে। তবে একটি কেন্দ্রে জোর করে ১ হাজার ২০০ ব্যালটে সিল মারা হলে সেই কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছে। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে পুলিশ ধরার চেষ্টা করছে।
ইসি সচিব বলেন, জাল ভোট দেয়ার কারণে এ পর্যন্ত ৩ জনকে সাজা দেয়া হয়েছে। একজন পোলিং এজেন্টকে জাল ভোট দেয়ার সহায়তা করার অভিযোগে আটক করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











