ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৭:৫০:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

সারাদেশে বসছে দুই হাজার ৩৬২ পশুরহাট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারাদেশে এ বছর দুই হাজার ৩৬২টি কুরবানির পশুরহাট বসানো হবে। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে থাকছে ২৪টি পশুর হাট। এবারও সড়ক ও মহাসড়কের পাশে কোনো পশুরহাট থাকছে না বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। আর ঢাকার যানজট নিরসনে রাজধানীর চারপাশে হাট বরাদ্দ দিয়েছে সিটি করপোরেশন।

কুরবানির পশু বেচা-কেনা করতে পবিত্র ঈদুল আজহার ঠিক সপ্তাহ খানেক আগে সারাদেশে বসানো হয় পশুর হাট। এ বছরও দুই হাজার ৩৬২টি হাটে পশু বেচা-কেনা করবেন ক্রেতা-বিক্রেতারা।

এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের আওতায় ২৩টি অস্থায়ী ও একটি স্থায়ী পশুরহাট বসবে বলে জানান প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. এবিএম খালেকুজ্জামান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এবার উত্তরা ১৫ নম্বর সেক্টরের হাট, খিলক্ষেত বনরূপা হাট, তিনশ ফিট এলাকার হাট, ভাটারা হাটসহ ১০টি অস্থায়ী পশুরহাট বসবে।

অপরদিকে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় খিলগাঁও মাঠ হাট, ঝিগাতলা হাজারীবাগ হাট, লালবাগ রহমতগঞ্জ খেলার মাঠ হাট, পোস্তগোলা শ্মশানঘাট হাট ও মেরাদিয়া বাজার হাটসহ বসবে ১৪টি অস্থায়ী পশুর হাট।

সারাদেশে চারদিনের অস্থায়ী হাটগুলোতে সরকারি মূল্য ও শিডিউল মূল্যসহ পরিচ্ছন্ন ফি নির্ধারণ করেছে হাট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

-জেডসি