সারাদেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সারাদেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কমছে কুয়াশা ও হিমেল হাওয়া। তবে কোথাও কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ।
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
ঘন কুয়াশা ও হিমেল হাওয়া কিছুটা কমলেও তীব্র শীতে কোনো কোনো জেলায় বেড়েছে জনদুর্ভোগ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ কেটে গেছে। তবে এ জেলায় কমেনি শীতের তীব্রতা। গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি। জেলার হাসপতালগুলোয় নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। ঘন কুয়াশায় রবি ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক।
ঠাকুরগাঁওয়ে বেড়েছে তাপমাত্রা। শীতের তীব্রতা কিছুটা কমেছে। জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতে দুর্ভোগ কমেনি অসহায় ও ছিন্নমূল মানুষের।
এ ছাড়াও মঙ্গলবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। ভোরে কনকনে ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কাজে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিক ও নিম্ন-আয়ের মানুষদের।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







