ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৮:৫৪:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

সারাদেশে সাত দিনের লকডাউন শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আজ (সোমবার) থেকে সাত দিনের ‘লকডাউন’ শুরু হয়েছে দেশে। এর মাধ্যমে সরকার একগুচ্ছ বিধিনিষেধের বেড়াজালে সংক্রমণ বিস্তার রোধের চেষ্টা করছে। করোনার বিরুপ পরিস্থিতির কারণে প্রায় এক বছর পর আবার স্বাভাবিক জীবনযাত্রা নিয়ন্ত্রণে একগুচ্ছ বিধিনিষেধ দিতে হলো সরকারকে।

সাত দিনেই সংক্রমণ কমিয়ে আনতে নিয়মিত কার্যক্রমে ফেরার লক্ষ্যে দেশজুড়ে ‘লকডাউন’ঘোষণা করে সরকার। গত বছর সংক্রমণ কমাতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এমনকি কয়েক দফায় সেটির মেয়াদ বাড়ানো হয়েছিল।

করোনা মহামারীতে গত বছর থেকে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে সংক্রমণের হার কম থাকায় সাম্প্রতিক মাসগুলোতে দৈনন্দিন কর্মকাণ্ডে ছন্দ ফিরতে শুরু করে। এমন সময় মার্চের শেষ সপ্তাহ থেকে করোনার সংক্রমণ বাড়তে থাকে। করোনার এই অব্যাহত ঊর্ধ্বমুখী সংক্রমণের ধারা সামাল দিতে শেষ পর্যন্ত গত শনিবার লকডাউনের ঘোষণা দেয় সরকার, যা আজ (সোমবার) সকাল থেকে শুরু হয়েছে।

গতকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার এ সময়ে কী করা যাবে আর কী করা যাবে না তা সুষ্পষ্ট করে জানিয়ে দেয়। প্রজ্ঞাপনে গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত হয়। সরকারি নির্দেশনা অনুসরণ করে এরপর বিভিন্ন ঘোষণা আসতে থাকে। ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন সময় কমানো হয়। অন্যান্য ক্ষেত্রেও নতুন সিদ্ধান্ত হয়।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়