সারার হাতে শুভমনের ব্যাট কী করছে?
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
ফাইল ছবি। সারা ও শুভমন
শুভমন এবং সচিন-কন্যা সারা তেন্ডুলকারের সম্পর্ক নিয়ে জল্পনা মায়ানগরীতে। এবার নতুন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু নতুন জল্পনা।
সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর এবং শুভমন গিলের সম্পর্ককে কেন্দ্র করে আলোচনার শেষ নেই। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে। যেখানে দেখা যাচ্ছে, সারা ছুটে ছুটে একটি ঘরে ঢুকছেন। সামনে রয়েছে একটি ক্রিকেটের ব্যাট। আর তার উপরে রয়েছে একটি ক্রিকেটের হেলমেট। ব্যাটটি দেখেই হাসতে হাসতে এগিয়ে যাচ্ছেন সারা। পাশে বসে বেশ কিছু ছবিও তুলছেন। এমনই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। সে ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই আলোচনা শুরু দর্শক মহলে। তিনি কি শুভমনের ব্যাট দেখেই এতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন? সেই প্রশ্ন উঠছে। যদিও উত্তর মেলেনি এ প্রশ্নের।
কিছু দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন শুভমন। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ডেঙ্গুতে আক্রান্ত হন ক্রিকেট তারকা।
শোনা গিয়েছিল, হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাকে। চলতি বছরের প্রেমদিবসে সমাজমাধ্যমের পাতায় ইঙ্গিতবাহী ছবি পোস্ট করেছেন তিনি।
শুভমনের অসুস্থতা নিয়েও নাকি চিন্তিত ছিলেন সারা। গত বছর থেকে সারা ও শুভমনের প্রেমের চর্চা মায়ানগরীতে। এ বার শুভমন হাসপাতালে ভর্তি হতে সারা এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন, ‘দ্রুত সেরে ওঠো শুভমন।’ যদিও এই অ্যাকাউন্ট বৈধ কি না, তা নিশ্চিত নয়। কিন্তু পোস্ট হওয়া মাত্র চারিদিকে ছড়িয়ে পড়ে।
শুধু তাই নয়, চলতি বছরের প্রেমদিবসে লন্ডনের একটি ক্যাফেতে দেখা গিয়েছিল শুভমনকে। সমাজমাধ্যমে ছবি পোস্ট করে ক্রিকেটার প্রশ্ন করেন, ‘আজ যেন কোন দিন?’ শুভমনের ছবি বিশ্লেষণ করতে দেরি করেননি নেটাগরিকরা। ওই একই ক্যাফেতে ছবি তুলেছিলেন সারাও। দুই ছবি কি তবে একেবারেই কাকতালীয়? না কি সত্যিই প্রেম করছেন শুভমন ও সারা? এই উত্তর এখনও অধরা।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




