ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১২:২৪:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সালমা ইসলাম জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মনোনীত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মনোনীত হয়েছেন। রবিবার দলটির চেয়ারম্যান জিএম কাদেরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়ে।

আগের কমিটিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন অ্যাডভোকেট সালমা ইসলাম। এবারের কাউন্সিলে তাকে পদোন্নতি দিয়ে কো-চেয়ারম্যান করা হয়েছে।

সালমা ইসলাম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। তিনি জাতীয় মহিলা পার্টির সভাপতি, একই সঙ্গে ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি পদে আছেন।

উল্লেখ্য, শনিবার জাতীয় পার্টির কাউন্সিলে চেয়ারম্যান ও মহাসচিব পদে যথাক্রমে জিএম কাদের ও মসিউর রহমান রাঙ্গা নির্বাচিত হন। আর জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। এর পরই পার্টির গুরুত্বপূর্ণ সাত পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

কমিটিতে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। আর কো-চেয়ারম্যান করা হয়েছে-রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, অ্যাডভোকেট সালমা ইসলাম, মুজিবুল হক চুন্নু ও সৈয়দ আবু হোসেন বাবলাকে।

-জেডসি